২২ হাজার ৩০০ ইয়াবাসহ দুইজন আটক
২১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে ২২ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানী থানাধীন মহাখালী আমতলী থেকে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মো. আব্দুল্লাহ আল সাঈদী (২৫), মো. আব্দুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় নদী পথে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে সেগুলো বিভিন্ন পরিবহনে করে রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে।
আটক আব্দুল্লাহ আল সাঈদী জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় প্রাইভেটকার চালক। প্রায় ৮-৯ বছর ধরে সে প্রাইভেটকার চালায়। বিগত ৬-৭ মাস পূর্বে প্রাইভেটকার চালানো বাদ দিয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সে ইতিপূর্বে বিভিন্ন পরিবহনে বিশেষ কৌশলে মাদকের চালান রাজধানীতে নিয়ে আসছে বলে স্বীকার করেছে।
আব্দুলাহ জানায়, সেও পেশায় প্রাইভেটকার চালক। সে প্রায় ৫-৬ বছর ধরে প্রাইভেটকার চালায়। আটক সাঈদীর মাধ্যমে মাদক ব্যবসায়ে জড়িত হয়। সে ইতিপূর্বে ৫-৬টি মাদকের চালান রাজধানীসহ আশপাশের জেলায় সরবরাহ করেছে। জব্দ ইয়াবা, প্রাইভেটকার এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ