৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৪ জানুয়ারি ২০২০, ১০:৪৫ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মো: রমজান আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রমজান আলী এর বাড়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি নতুন মহল্লায়।
র্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিচালিত র্যাব-১১ এর চেকপোস্টে সন্ধিগ্ধ একটি প্রাইভেটকারে তল্লাশী করে ৫০০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৭ শত টাকা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ রমজান আলী (৩২)’কে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উক্ত মাদক পাচারকারী দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে সীমান্ত এলাকা হতে ফেনসিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।

র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। জিজ্ঞাসাবাদে রমজান স্বীকার করে যে, ইতোঃপূর্বেও মাদক পাচারকালে ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। জামিনে এসে পূণরায় মাদক ব্যবসা শুরু করে। সম্প্রতি সে নিজে প্রাইভেটকার কিনে নিজ মালিকানাধীন গাড়িতে বিশেষ কৌশলে ফেনসিডিল নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ