প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৮ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরী ধর্ষণে অভিযুক্ত আসামী মোঃ কাউসার হোসেন ওরফে রাফি (২৫)’কে গ্রেফতার করেছে র্যাব ১১। পরিবারের অভিযোগে প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়াস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব ১১ সিপিএসসি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, ভিকটিম ১৫ বছরের একজন অপ্রাপ্তবয়স্ক বালিকা। ভিকটিম তার পরিবারের সাথে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বসবাস করে আসছে। ভিকটিমের পরিবার এবং অভিযুক্ত আসামী রাফি মুখোমুখি বাসায় বসবাস করে করত। রাফি প্রায়শই ভিকটিমকে অনুসরণ করত এবং এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করে। এরপর গত ২৩ জানুয়ারি অভিযুক্ত আসামী বিভিন্ন কৌশলে ফুসলিয়ে ভিকটিমকে মিজমিজি পশ্চিমপাড়াস্থ তার ফুফুর বাড়িতে নিয়ে গিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার মোবাইলে ছবি তোলে ও ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে উক্ত অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে পূনরায় অনৈতিক সম্পর্ক করার জন্য চাপ দেয়।
এ সংক্রান্তে গত ১০ ফেব্রুয়ারি ভিকটিমের পরিবারের অভিযোগে প্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী মোঃ কাউসার হোসেন ওরফে রাফি’কে গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইলের গ্যালারীতে উক্ত ধর্ষণের ভিডিওচিত্র পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ঘটনার সত্যতা স্বীকার করে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ