ভৈরবে দেড় মণ গাঁজাসহ র্যাবের হাতে আটক ৩
১১ মে ২০২০, ০৬:৩৪ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রায় দেড় মণ (৫৬ কেজি) গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সোমবার (১১ মে) দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে সকালে উপজেলার দুর্জয়মোড় এলাকা থেকে একটি কাভার্ডভ্যানসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. জমরুজ মিয়ার ছেলে সিরাজুল ইসলাম উজ্জ্বল (২৩), ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার মরিচালী এলাকার আব্দুল হেকিম মণ্ডলের ছেলে রতন মিয়া (২৮) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ইয়ারণ এলাকার আব্দুস সোবহানের ছেলে ইমরান হোসেন (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভৈরব উপজেলার দুর্জয়মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে র্যাবের চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহ হলে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে ৫৬ কেজি গাঁজাসহ ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ