নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ছয়জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার
০৭ জুন ২০২০, ০৭:৩১ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাষাড়াস্থ আর্মি মার্কেট সংলগ্ন এলাকা থেকে সশস্ত্র ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১১। রবিবার (০৭ জুন) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের দখল হতে ০২ রাউন্ড গুলিসহ ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০২টি চাপাতি, ০৩টি রামদা, ০১টি ব্যাগ উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি মাইক্রোবাসও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ওমর ফারুক (২৫), সাং- ব্রাহ্মণদী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ ইমরান ভূইয়া ওরফে ইমু (৩১), সাং- গোবিন্দপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ ফয়সাল (২০), সাং- ঠেগুরিয়াপাড়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ সিব্বির আহম্মেদ (২৪), সাং- নোয়াবদা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ সালাউদ্দিন (২৩), সাং- নোয়াবদা, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ ও মোঃ সবুজ (১৯), সাং- দস্তরদী, থানা- মধবদী, জেলা- নরসিংদী।
র্যাব জানায়, নারায়ণগঞ্জের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক হতে ব্যবসায়ীগণ নগদ টাকা উত্তোলন করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে যাওয়ার সময় এই সংঘবদ্ধ ডাকাত চক্র দীর্ঘদিন ধরে মাইক্রোবাসযোগে সশস্ত্র অবস্থায় নির্জন স্থানে ব্যারিকেড দিয়ে ডাকাতি করে আসছে। এই ডাকাত দলের সদস্যরা প্রধানত নারায়ণগঞ্জের বড় বড় ব্যবসায়ীদের টার্গেট করে থাকে। যে ব্যবসায়ীরা ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে তারাই মূলত এই ডাকাত চক্রের প্রধান টার্গেট।

ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর থেকেই এই ডাকাত দল মাইক্রোবাসযোগে টাকাসহ ব্যবসায়ীকে অনুসরণ করতে থাকে। নির্জন স্থানে পৌঁছানো মাত্র মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংক থেকে উত্তোলিত টাকা লুট করে। সম্প্রতি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
ডাকাতরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে গুলি করা থেকে শুরু করে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম করে থাকে। দীর্ঘদিন দিন ধরে তারা ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে ডাকাতি করে আসছে। ডাকাতি সংক্রান্ত এই সকল তথ্যের ভিত্তিতে প্রায় ০২ মাস যাবৎ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই ডাকাত দলকে সনাক্ত করে র্যাব। উত্তর চাষাড়াস্থ আর্মি মার্কেটের সামনে হতে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র অবস্থায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৬ সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ