১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু
০৮ জুলাই ২০২০, ০১:৩১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু নতুন পদ পেলেন। সম্প্রতি কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন তিনি। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।
তিনি বলেন, ১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। মোহাম্মদ নাসিম মারা গেছেন। এর আগে ১৪ দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ নাসিম। গত ১৩ জুন মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তার মৃত্যুর পর আওয়ামী জোটের এ গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা হয়। আর জোটের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন অসুস্থ থাকায় অনেকটা নিষ্ক্রিয় আছেন।
২০০৮-এ নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চৌদ্দ দলীয় জোট গঠিত হয়। এই জোটে ছিল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু), এলডিপিসহ আরও ছোট ছোট নয়টি দল। নির্বাচনের আগে কর্ণেল (অবঃ) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি জোট ত্যাগ করে। এরপর স্বতন্ত্র দল হিসেবে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। এরপর থেকে জোটটি ক্ষমতায় রয়েছে। এদিকে টানা দুই মেয়াদে মন্ত্রীসভায় জোটের প্রতিনিধিত্ব ছিল। বিগত নির্বাচনের পর থেকে এককভাবে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার চলছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা