ই-কেওয়াইসি নীতিমালা জারি: ঘরে বসেই ব্যাংকিং সেবা
০৯ জানুয়ারি ২০২০, ০৭:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
ই-কেওয়াইসি নীতিমালা জারি করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আওতায় এখন থেকে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে যেকোনো ব্যক্তি মাত্র পাঁচ মিনিটেই খুলতে পারবেন ব্যাংক হিসাব, পুঁজিবাজারের বিও হিসাব ও বীমা পলিসি। এতে গ্রাহক প্রতি হিসাব খোলা ও কেওয়াইসি সংরক্ষণের খরচ প্রায় ৫০ থেকে ৮০ শতাংশ কমে যাবে। বুধবার (৮ জানুয়ারি) বিএফআইইউ থেকে নীতিমালাটি সার্কুলার আকারে জারি করে রিপোর্ট প্রদানকারী সব সংস্থার কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ই-কেওয়াইসির মাধ্যমে ব্যাংক বা আর্থিক সেবা গ্রহণে হিসাব খোলা, পুঁজিবাজারের বিও হিসাব খোলা এবং বীমাসংক্রান্ত পলিসি খোলার বিদ্যমান প্রক্রিয়া আরো দ্রুত ও সহজে সম্পন্ন করা সম্ভব হবে। গ্রাহক হয়রানি ও ব্যয় কমবে। নীতিমালা অনুযায়ী, পাঁচটি ধাপে ই-কেওয়াইসি প্রক্রিয়া অনুসরণ করে একজন গ্রহক আর্থিক হিসাব খুলতে পারবেন। আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অথবা আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বা এজেন্টের বাসায় উপস্থিত হয়ে অথবা ঘরে বসে নিজে নিজেই হিসাব খুলতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি সরকার কর্তৃক ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক জাতীয় কৌশলপত্র’ প্রকাশিত হয়েছে। ওই কৌশলপত্রের স্ট্র্যাটেজি নম্বর-০৮ এর অ্যাকশন আইটেম নম্বর-০৯ এ রিপোর্টিং সংস্থাগুলোর জন্য ডিজিটাল কেওয়াইসি বা ই-কেওয়াইসি আগামী ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য বিএফআইইউকে দায়িত্ব দেওয়া হয়।
বিভাগ : অর্থনীতি
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ