ওয়েবসাইটে প্রিমিয়াম ক্যালকুলেটর রাখতে বিমা কোম্পানিগুলোকে নির্দেশ
২১ জানুয়ারি ২০২০, ০৮:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
দেশের বিমা কোম্পানিগুলোর নিজস্ব ওয়েবসাইটে বিমার প্রিমিয়াম নির্ণয়ের ক্যালকুলেটর রাখা বাধ্যতামূলক করেছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার (২১ জানুয়ারি) সব বিমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করতে হবে।
বিমা শিল্পকে জনপ্রিয় করার লক্ষ্যে এবং সরাসরি বিমা পরিকল্প ক্রয়ের সুযোগ সৃষ্টি ও প্রিমিয়াম সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আইডিআরএ-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদের সই করা চিঠিতে বলা হয়েছে, প্রতিটি সাধারণ ও জীবন বিমা কোম্পানির ওয়েবসাইটের হোমপেজে ‘প্রিমিয়াম ক্যালকুলেটর লিংক’ রাখতে হবে। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এটি দিয়ে নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, বিমা শিল্পের উন্নয়ন, স্বচ্ছতা ও আস্থা আনার জন্য অটোমেশন এবং ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে। আগ্রহী পলিসি গ্রাহক নির্দিষ্ট মেয়াদে উপযুক্ত পরিকল্প নির্বাচন এবং পরিকল্পের প্রিমিয়াম ও প্রিমিয়ামের কিস্তির হিসাব নির্ভুলভাবে নির্ণয় করার সুবিধার্থে জীবন বিমা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রিমিয়াম ক্যালকুলেটর থাকা দরকার।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা