বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় অর্থ পাঠানো যাবে: বাংলাদেশ ব্যাংক
৩০ মার্চ ২০২০, ১০:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ এএম
অর্থনীতি ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রমণের ফলে পৃথিবীর প্রায় সব দেশই আত্মর্জাতিক আগমন-বহির্গমন বন্ধ করে দিয়েছে। এর ফলে বিদেশে ভ্রমণে গিয়ে এবং চিকিৎসার জন্য গিয়ে বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি। তাদের খরচের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশে আটকাপড়াদের প্রয়োজনীয় ব্যয় সামলাতে তাদের ভ্রমণ বা চিকিংসা কোটা অনুযায়ী অর্থ তাদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে দেওয়া যাবে। গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে কার্ডের লিমিট বাড়িয়ে দিতে পারবে ব্যাংকগুলো। এর বেশি যাদের অর্থের প্রয়োজন তাদেরকে অর্থ ছাড় করবে ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুসারে বিদেশের ব্যাংক বা মানি এক্সচেঞ্জে অর্থ পাঠানো যাবে। তবে এক্ষেত্রে যৌক্তিক পরিমাণ অর্থ পাঠাতে হবে। অর্থ ছাড়ের পর কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হবে।
সূত্র জানায়, বিদেশে বিশেষ করে ভারতে চিকিংসা নিতে গিয়ে অনেকে আটকা পড়েছেন। তাদের চাহিদার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিল। তাদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে ক্রেডিট কার্ডের লিমিট বাড়াতে পারবে ব্যাংক। এর বাইরে হাসপাতালের অ্যাকাউন্টে বা এক্সচেঞ্জ হাউজে টাকা দিতে পারবে ব্যাংকগুলো। গ্রাহকের আবেদনের ভিত্তিতে ব্যাংকের এসব ক্ষমতা দিল কেন্দ্রীয় ব্যাংক।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা