স্বাস্থ্যখাতে চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
১৭ জুন ২০২০, ১১:৫৮ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম
অর্থনীতি ডেস্ক:
সিএসআর কর্মকাণ্ডের আওতায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বাস্থ্যখাতে চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া স্বাস্থ্যখাতে নির্ধারিত ব্যয়ের যে সীমা তার যথার্থতা নিশ্চিত করতেও বলা হয়েছে।বুধবার (১৭ জুন) কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের জনস্বাস্থ্যে উদ্ভূত সঙ্কট মোকাবেলায় স্বাস্থ্যখাতে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক হয়ে পড়েছে। এ লক্ষ্যে সিএসআর কর্মকাণ্ডের আওতায় স্বাস্থ্যখাতে নিয়মিত কার্যক্রম কভিড-১৯ রোগে আক্রান্ত জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থায় অত্যাবশ্যকীয় মেডিকেল ইক্যুইপমেন্টস্ যেমন পিসিআর ও ভেন্টিলেটর মেশিন এবং অক্সিজেন সিলিন্ডার ক্রয় এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসকসহ সকলের স্বাস্থ্য ঝুকি নিরসনে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে সহযোগিতা করার জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা যাচ্ছে। এ সহযোগিতার আওতা জেলা পর্যায়ে বিস্তৃত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সার্কুলারে আরো বলা হয়, বিদ্যমান নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের জনস্বাস্থ্যে উদ্ভূত সঙ্কট মোকাবেলায় সিএসআর ব্যয় বন্টনে স্বাস্থ্যখাতে ৬০%, শিক্ষাখাতে ৩০% এবং জলবায়ু ঝুঁকি তহবিল খাতে ১০% ব্যয় করার নির্দেশনা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব বিবেচনায় কভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য খাতে নির্ধারিত ৬০% ব্যয়ের পরিমাণ এবং যথার্থতা নিশ্চিত করতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরম্যাটে এ সংক্রান্ত ব্যয়ের তথ্য পাঠানোরও কথাও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা