সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উত্থাপন
১৩ জুন ২০১৯, ০৫:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে। এবার মূল বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এটি জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ।
এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, যা জিডিপির ১১ শতাংশ। এনবিআর বর্হিভূত রাজস্ব আয় ১৪ হাজার ৫০০ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ। আর কর বর্হিভূত রাজস্ব আয় ৩৭ হাজার ৭১০ কোটি টাকা । এটি জিডিপির ১ দশমিক ৩ শতাংশ।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ দুই হাজার ৭২১ কোটি টাকা।
বাজেটে ঘাটতির পরিমাণ: আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সামগ্রিক ঘাটতির পরিমাণ (অনুদানসহ) দেখানো হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা। মোট ঘাটতি বাজেটের পরিমাণ ২৭ দশমিক ৭৯ শতাংশ এবং জিডিপির ৫ শতাংশের মধ্যেই থাকছে। এই ঘাটতি মোকাবিলায় বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে ৬৮ হাজার ১৬ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে ৭৭ হাজার ৩৬৩ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা। অন্যান্য উৎস থেকে নেওয়া হবে ৩০ হাজার কোটি টাকা।
বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে, ৮ দশমিক ২ শতাংশ ও মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা