রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে আমদানি ঋণের সুদে ছাড়
০২ মার্চ ২০২০, ০৮:০৮ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০১:০২ এএম
অর্থনীতি ডেস্ক:
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আমদানি ঋণের সর্বোচ্চ সুদহার বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ৩০ মে পর্যন্ত ভোগ্যপণ্য আমদানির ঋণপত্র খোলা হবে, তার সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ। সোমবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ব্যতীত অন্যান্য সব খাতের ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ মুনাফা নির্ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে, ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ব্যতীত নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অর্থায়নসহ সব ধরনের ঋণের (বিদ্যমান ও নতুন করে প্রদেয়) সুদহার হবে ৯ শতাংশ। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা এখন থেকেই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি শুরু করেছেন। ফলে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকল্পে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি অর্থায়নের সুদহার অবিলম্বে হ্রাস করা প্রয়োজন।
এ প্রেক্ষিতে, আজ থেকে কার্যকর করে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য হিসেবে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল এবং চিনি আমদানি অর্থায়নের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হলো। তাছাড়া, উল্লিখিত পণ্যসমূহের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্যও পরামর্শ দেয়া যাচ্ছে। যা ৩০ মে ২০২০ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
বিভাগ : অর্থনীতি
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক