প্রাণ পেল বিএসটিআই’র হালাল সনদ
২৩ মার্চ ২০২৩, ০৫:২১ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ এএম
বাসস:
দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এর ১৮ ক্যাটাগরির ৯৬টি পণ্যের অনুকূলে হালাল সনদ প্রদান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
গত বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাণ এর সহযোগী প্রতিষ্ঠান প্রাণ এগ্রো লিমিটেডের পণ্যকে এ সনদ প্রদান করা হয়। প্রাণ এগ্রোর পক্ষে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে হালাল সনদ গ্রহন করেন।
শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিএসটিআইয়ের মহাপরিচালক আবদুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্যের অধিকতর গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষ্যে হালাল সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে হালাল সনদ বিতরণ করছে বিএসটিআই।
বিভাগ : অর্থনীতি
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ