‘কেআরকে কুত্তা’ গান বানাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং!
৩০ মে ২০২১, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
বিনোদন ডেস্ক:
দিন কয়েক আগেই বলিউড ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন ভারতের অভিনেতা এবং প্রযোজক কামাল আর খান। এবার সেই ঝামেলায় যেন আরো একটু উত্তপ্ত করে দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং। সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান কামাল আর খানকে নিয়ে নতুন একটি গান বানিয়েছেন তিনি। গানটির নাম ‘কেআরকে কুত্তা’।
দিন কয়েক আগেই মানহানিকর মন্তব্যের কারণে সালমানের আইনজীবী অভিযোগপত্র দাখিল করেছে কামালের বিরুদ্ধে। এরপর সকল মাধ্যম থেকেই কামালকে তার মন্তব্যের জন্য জনসম্মুক্ষে ক্ষমা চাইতে বলা হয়। তবে তাতে অস্বীকৃতি জানান কেআরকে। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন কামাল। এরপরই কামালকে নিয়ে ‘কেআরকে কুত্তা’ গান বানাবেন বলে মন্তব্য করেন সংগীতশিল্পী মিকা সিং।
গণমাধ্যমের কাছে দেওয়া এক বিবৃতিতে মিকা সিং জানান, আসলে কেআরকে একজন গাধা। আন্তর্জাতিকভাবে একটু আলোচনায় আসার লক্ষ্যেই সালমান খানকে নিয়ে এমন সব উদ্ভট মন্তব্য করেছেন তিনি। বলিউডের অনেক গুণী মানুষকে ছোট করেছেন তিনি। এটা তার একটা অভ্যাস।
সম্প্রতি সালমান খান ও তার পরিবার নিয়ে নানারকম বাজে মন্তব্য করছেন। আমি জানি না পুরো মিডিয়া কেন এই বাজে লোককে নিয়ে কোনো মন্তব্য করছে না। সবাই কেন এভাবে চুপ করে আছে? তাই আমি তাকে নিয়ে একটি গান বানাচ্ছি। গানটির নাম ‘কেআরকে কুত্তা’। আমি কোনো গুঞ্জন তৈরি করার জন্য আমার গান বানাইনি। গানটি বানিয়েছি শুধুমাত্র কেআরকে-কে তার স্বভাবের বিরুদ্ধে উত্তর দেওয়ার জন্য।
বিভাগ : বিনোদন
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ