ধর্ষণের বিরুদ্ধে অভিনেত্রীর ব্যতিক্রমী প্রতিবাদ!
০৬ জানুয়ারি ২০২০, ০৬:৫৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
মুখ, বুক-সহ সারা শরীরে আঁচড়ের দাগ। কেউ যেন চিরে দিয়েছে। পরনে ছেড়া কাপড় আর রক্তাক্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে অসহায় একটি মেয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বিদিতা বাগের ঠিক এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে। তিনি নিজেই এমন ছবি পোস্ট করেছেন। মূলত কোনো মেয়ের সঙ্গে ধর্ষণের মতো ঘটনা না ঘটে-সেই বার্তা দিতেই অভিনেত্রী বিদিতার এমন অভিনব উদ্যোগ।
প্রতীকী এই পোস্টেই অভিনেত্রী আসলে বিশেষ বার্তা দিতে চেয়েছেন। চেয়েছেন নতুন দশকে নতুন চিন্তাধারা সূচিত হোক। মেকআপ ব্যবহার করে তিনি তাই এক ধর্ষিত নারীকে তুলে ধরতে চেয়েছেন।
বিদিতা তার পোস্টে বলতে চেয়েছেন, কোনো মেয়েকে স্পর্শ করা কিংবা যৌন সঙ্গমের ক্ষেত্রে তার অনুমতিই শেষ কথা। অনুমতি ব্যতীত তাকে সঙ্গমে বাধ্য করে শারীরীক খিদে মেটানোর যে প্রবণতা দিন দিন বাড়ছে, তা এবার বন্ধ হোক! আর সেজন্যই ধর্ষিতা সেজে ধর্ষণের প্রতিবাদ করলেন তিনি।
সারা বিশ্বে ধর্ষণ নিয়ে চারদিক তোলপাড়। গতবছরের শেষের দিকেই হায়দরাবাদ কাণ্ডে নড়ে উঠেছিল গোটা ভারত। নির্ভয়া, কাঠুয়া, হায়দরাবাদের মতো ধর্ষণকাণ্ডের সাক্ষী থেকেছে দেশবাসী। বিশ্ব তথা দেশের কোণায় কোণায় যখন মেয়েরা যৌন লালসার শিকার হচ্ছে, তখন সেই বিষয় নিয়েই সরব হয়েছেন অভিনেত্রী বিদিতা বাগ।
বিভাগ : বিনোদন
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ