এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৯ জানুয়ারি ২০২০, ০৯:১৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম
টাইমস বিনোদন ডেস্ক:
ক্যান্সারে আক্রান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করে আরো জানান শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকির জন্য ইতোমধ্যে (রোববার দুপুরে) সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। ফেব্রুয়ারি মাসের শেষদিকে চিকিৎসা শেষ করে এন্ড্রু কিশোরের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে দেশে ফেরা হচ্ছে না তার। চিকিৎসকরা জানান, এন্ড্রু কিশোরকে ছয়টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ৪টি সাইকেলে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম সাইকেলের দ্বিতীয় কেমোথেরাপি চলছে। এখনও ৬টি কেমো বাকি।
সিঙ্গাপুর হাসপাতাল থেকে এন্ড্রু কিশোরের চিকিৎসার বাজেট দেয়া হয় প্রায় আড়াই কোটি টাকা। এখন পর্যন্ত দুই কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করেছে শিল্পীর পরিবার। এদিকে জানা গেছে মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের তত্বাবধানে এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে মানবতার কল্যাণ ফাউন্ডেশন। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কিংবদন্তি শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা