ভালোবাসা দিবসে আদিত্য-নেহার বিয়ে
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪১ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
বিনোদন ডেস্ক:
বলিউডডে একের পর এক বিয়ের সানাই বাজছে। চলতি বছরের বেশ ক'জন তারকা বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন। এবার বাজতে চলেছে কিংবদন্তি গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য ও নেহা কক্করের বিয়ের বাদ্য। শোনা যাচ্ছে আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তাদের বিয়ে।
উদিত নারায়ণ এই বিয়ে নিয়ে মুখ খুললেও এখনো নেহা কক্কর নিরবই আছেন। তবে আদিত্যর সঙ্গে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি গোয়ায় বেড়াতে গিয়েছিলেন তারা। সেই ছবি প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার প্রকাশ হলো তাদের ভিডিও। যেখানে অন্তরঙ্গভাবে নাচতে দেখা যায় দুজনকে।
সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছিলেন উদিত নারায়ণ ও তার স্ত্রী দীপা নারায়ণ। উদিত নারায়ণ বলেন, ‘ইন্ডিয়ান আইডল শো এবার বিশেষ একটি কারণে ভালো লাগছে, কারণ এই শোয়ের বিচারক নেহা আমার পুত্রবধূ হচ্ছেন।’ শুধু উদিত নারায়ণ নন, নেহাকে পুত্রবধূ হিসাবে চান উদিত নারায়ণের স্ত্রী দীপাও।
শোনা যাচ্ছে, নেহা কক্করের বাবা-মায়েরও আদিত্যকে জামাই হিসেবে বেশ পছন্দ। তাহলে আর আটকাচ্ছে কোথায়! যে কোনো সময় বেজে উঠবে আদিত্য ও নেহার বিয়ের সানাই।
উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন প্রেমিক হিমেশ কোহলির কথা ইন্ডিয়ান আইডলে বলতে বলতে কেঁদে ফেলেন নেহা কক্কর। সেসময় নেহার মন ভাল করতে আদিত্য নারায়ণ গেয়ে ওঠেন মুঝসে শাদি করোগি গানটি। তার গান শুনে হাসতে শুরু করেছিলেন নেহা। মজার ছলে আদিত্যর দেওয়া বিয়ের প্রস্তাব গ্রহণ করেন নেহা। হয়তো শিগগিরই নতুন জীবন শুরু করবেন তারা।
বিভাগ : বিনোদন
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ