নরসিংদীর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
০১ মার্চ ২০১৯, ১১:০৬ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক
“আমরা আছি আপনি কোথায়” এ শ্লোগানে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেলো সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন। উক্ত বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আাউয়াল, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি এড. কানিজ ফাতেমা, রোটারিয়ান নাজমুল হক ভূঁইয়া, ডা: আবু কাউছার সুমন, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, দৈনিক খোঁজখবর পত্রিকার সম্পাদক মন্জিল এ মিল্লাত, সাপ্তাহিক অরুণিমা’র ভারপ্রাপ্ত সম্পাদক আসাদুজ্জামান রিপন, রোটারিয়ান মাসুদুর রহমান ও হেরিটেজ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুর রহমান রাজু ভূঁইয়াসহ বিদ্যালয়টির আজীবন সদস্য, দাতা সদস্যসহ অন্যান্যরা।

হেরিটেজ রিসোর্টে বিশেষ বনভোজনে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সবুজবীথি প্রাকৃতিক পরিবেশ দেখে আনন্দিত হয়ে উঠে এবং সকাল থেকে বিকাল পর্যন্ত তারা আনন্দ উপভোগ করে। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে সময় কাটান এবং মধ্যাহ্নভোজে অংশ নেন।
সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজনের সার্বিক পরিচালনায় ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারসহ অন্যান শিক্ষক কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ২০১০ সালে থেকে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারসহ অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়টির বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানসহ বিশেষ অধিকারগুলোকে বাস্তাবায়িত করার উদ্দেশ্যে কাজ করছেন। ইতোমধ্যে নরসিংদী জেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শেষ আশ্রয়স্থল ও আপন ঠিকানায় পরিনত হয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিদ্যালয়টি নরসিংদীর একটি প্রতিবন্ধীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ছড়িয়েছে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা