ঈদে রাজীব মণি দাসের ‘ছয়’ নাটক
২৭ এপ্রিল ২০২২, ০৮:৫২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
বিনোদন ডেস্ক:
এবারের ঈদ আয়োজনে নাট্যকার রাজীব মণি দাসের রচনায় নির্মাণ হয়েছে ৬টি নাটক। এরমধ্যে ‘বিয়াই সাব’ নাটকটি ৭ পর্বের, বাকী ৫টি একক নাটক।
পরিচালক-প্রযোজকদের চাহিদানুযায়ী বর্তমানে যেখানে নাটকের চরিত্রগুলোকে কাটসাট করা হয়, সে হিসেবে রাজীব মণি দাস বরাবরই ব্যতিক্রম।
ঈদ-উল-ফিতর উপলক্ষে নির্মিত নাটকগুলো হলো- ‘বিয়াই সাব’, ‘লোকাল গার্ডিয়ান’, ‘জামাই যখন জামিনদার’, ‘চাঁদে জমি ক্রয়’ ‘আপনজন’, ‘দ্যা ডিরেক্টর’। এর মধ্যে ৭ পর্বের ‘বিয়াই সাব’ ধারাবাহিক নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন মীর সাখাওয়াত ও জাদু ফরিদ। ঈদ আয়োজনে বাংলা টিভিতে ৭ দিনব্যাপী রাত ৭টায় প্রচার হবে নাটকটি।
আর ‘লোকল গার্ডিয়ান’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন হারুন রুশো। ঈদের সপ্তম দিন রাত ৮টায় এসএ টিভিতে নাটকটি প্রচারিত হবে।
নাটকগুলো প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, নাটকের চিত্রনাট্য লিখতে গিয়ে আমি কখনো বাবা-মা, ভাই-বোন ও গ্রামবাসী চরিত্রগুলোকে ফেলতে পারি না। এ চরিত্রগুলো স্বাভাবিকভাবেই আমার লেখায় চলে আসে। এবারের ঈদকে সামনে রেখে দর্শকের চাহিদার কথা চিন্তা করে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেয়ার। আনন্দের পাশাপাশি দর্শক সামাজিক মূল্যবোধও বুঝতে পারবেন।
তিনি আরো বলেন, টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি ঈদের দিন থেকে “স্বপ্নের কারিগর” ইউটিউব চ্যানেলেও নাটকগুলো দেখা যাবে।
বিভাগ : বিনোদন
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ