দেশাত্মবোধক গানে জাতীয় সেরা পুরস্কার পেল শিবপুরের রাতিন
২২ জুন ২০২২, ০৪:৩৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ এএম
এস এম আরিফুল হাসান:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ দেশাত্মবোধক গানে (মাধ্যমিক শাখা) জাতীয় পর্যায়ে সেরা পুরস্কার পেয়েছে শিবপুরের শিশু শিল্পী ইফাত রাখিল রাতিন। মঙ্গলবার (২১ জুন) ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এক অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ দেশাত্মবোধক গানে (মাধ্যমিক শাখা) জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রাতিনের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
উল্লেখ্য, ইফাত রাখিল রাতিন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ ঢাকা বিভাগে দেশাত্মবোধক গানে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়। এছাড়া রাতিন ঢাকা বিভাগে নজরুল সংগীতে দ্বিতীয় ও উচ্চাঙ্গসংগীতে দ্বিতীয় স্থান অর্জন করে। রাতিন ২০২১ সালেও ঢাকা বিভাগে দেশাত্মবোধক গানে প্রথম হয়। তাছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ, ইফাত রাখিল রাতিন (মাধ্যমিক) শিবপুর উপজেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়। রাতিন লেখাপড়ার পাশাপাশি একজন শিশু শিল্পীও বটে। সে সরকারীসহ বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে। অনুষ্ঠানে রাতিনের পিতা শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল ও মাতা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সুরাইয়া জেসমিন উপস্থিত ছিলেন।
বিভাগ : বিনোদন
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ