ফ্যানদের মধ্যে মারামারি: ক্ষেপেছেন নায়িকা!
১০ জুন ২০১৯, ০৯:৫৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ এএম
বিনোদন ডেস্ক:
এক নায়কের ফ্যান আরেক নায়কের হেটার সাধারণত এমনটাই দেখা যায়। তাই বলে দুই নায়কের ফ্যানদের মধ্যে মারামারি সবার কাছেই অনাকাঙ্খিত। কিন্তু তেমনই ঘটনা ঘটেছে ভারতের কলকাতায়। নায়ক জিৎ ও দেবের ফ্যানদের মধ্যে লড়াই বেধেছে। তা নিয়ে বইছে বিতর্কের ঝড়। দুই নায়ক এই বিষয়ে চুপ থাকলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র।
ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে জিৎ-কোয়েলের ‘শেষ থেকে শুরু’ ও দেব-রুক্মিণীর ছবি ‘কিডন্যাপ’। ছবির মুক্তির দিনেই দুই নায়কের সমর্থকরা তুলকালাম কাণ্ড ঘটালেন। সম্প্রতি সোশাল মিডিয়ার ভিডিও পোস্ট করে তারই প্রতিবাদ জানান দেবের প্রেমিকা নায়িকা রুক্মিণী।
রুক্মিণী বলেন, সত্যিই দুঃখজনক। কেবলমাত্র স্টারডাম নয় বিষয়টার শিকড় আরও গভীরে। হিংসা ও ঘৃণা করতে ছোটদের ইন্ধন যোগাবেন না। তারা ভীষণ সরল। তার ওপরে একটা সিনেমাকে ঘিরে এত কিছু।
ঘটনার শুরু হয়েছিলো হয়েছিল ৫ জুন বসুশ্রী সিনেমা হলের সামনে। দেব ও জিতের ভক্তকুলের মারামারিতে মূহুর্তে রণক্ষেত্র হয়ে উঠেছিল সিনেমা হল চত্বর। শেষ পর্যন্ত পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
দুই সুপারস্টারের ফ্যানেদের মধ্যে হাতাহাতি শুরু হলে বন্ধ করে দেওয়া হয় চলমান শো। বিষয়টি নিয়ে দেব যদি বা একটু-আধটু মুখ খোলেন। তবে জিৎ এ ব্যাপারে একেবারেই চুপ। দুই আগে ঠিক হয়েছিল ঈদে মুক্তি পাবে একজনের ছবি, পুজোয় অন্যজনের। দুই বছর পরে ঈদে একসঙ্গে মুক্তি পেল তাদের ছবি। আর সমস্যার শুরু সেই কারণেই।
বিভাগ : বিনোদন
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ