আন্তর্জাতিক চিত্রকলা উৎসবে যোগ দেবেন বিপাশা
২৩ আগস্ট ২০১৯, ০৮:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
বিনোদন ডেস্ক:
অনেক মানুষের মধ্যেই থাকে প্রতিভা, তবে খুব কম মানুষই এর সঠিক ও যথার্থ পরিচর্যা করতে পারেন। সব প্র্রতিভাবান মানুষই জীবনে সফলতা পান না। এক্ষেত্রে একটু আলাদা জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। যখন যে কাজটি করেছেন সফল হয়েছেন তিনি। বিপাশা বহু গুণে গুণান্বিত। অভিনয়ের সব মাধ্যমেই সফল তিনি। প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন চিত্রশিল্পী হিসেবেও। এবার ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক চিত্রকলা উৎসবে যোগ দেবেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, আগামী মাসে এ উৎসবটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আয়োজক কর্তৃপক্ষ আমার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগে থেকেই কোনো চিত্রকর্ম তৈরি করছি না। ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানে উৎসব চলাকালীন আমি ছবি আঁকব। সাত দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশ থেকে আরো একজন চিত্রশিল্পী যোগ দেবেন।
বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে বিপাশার চিত্রকর্ম স্থান পাচ্ছে। অন্যদিকে অভিনয়ে এখন আর নিয়মিত নন তিনি। তবে টেলিভিশন বিজ্ঞাপনে মাঝেমধ্যেই অভিনয়ে দেখা যায় তাকে। এছাড়া নাট্যকার হিসেবে নিয়মিতই নাটকের গল্প লিখছেন বিপাশা হায়াত। গত ঈদে আরটিভিতে বিপাশার লেখা ‘স্বর্ণলতা’ নামের একটি নাটক প্রচার হয়েছে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা