বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে আসছে ‘মায়া’
০২ নভেম্বর ২০১৯, ০৮:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
আগামী ডিসেম্বর মাসের কোনো এক শুক্রবারে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা মাসুদ পথিকের চলচ্চিত্র ‘মায়া’। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম 'ওমেন' ও কবি কামাল চৌধুরীর 'যুদ্ধশিশু' কবিতা অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্যকারও মাসুদ পথিক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (২ অক্টোবর) বিকেলে ছবির প্রথম টিজার প্রকাশ করা হবে। ২০ নভেম্বর প্রকাশ করা হবে ট্রেইলার। ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরের কোনো এক শুক্রবারে।
সিনেমাটিতে অভিনয় করেছেন, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।
ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাতে গান করেছেন ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পুজা ও মমতাজ।
‘নেকাব্বরের মহাপ্রায়াণ’ খ্যাত মাসুদ পথিকের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হলো বাংলাদেশে।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা