সুস্থ হয়ে উঠছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব
০৮ নভেম্বর ২০২০, ০৮:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ এএম
বিনোদন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার শারীরিক অবস্থা খুবই করুণ থাকায় বাড়ছিল দুশ্চিন্তা। অবশেষে রবিবার (৮ নভেম্বর) খোঁজ নিতে গিয়ে জানা গেল, সুস্থ হয়ে উঠছেন এই অভিনেতা। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
তার শরীরে প্লাজমা দেওয়া হয়েছে। এরপর তার শারীরিক অবস্থার খানিকটা অবনতি হয়। তখন দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে নাটকপাড়া ও অপূর্বর ঘনিষ্ঠজন-ভক্ত মহলে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন অপূর্ব।
অপূর্বর এক বন্ধু নির্মাতা জানিয়েছেন, প্লাজমা দেওয়ার পর কিছুটা ভালো আছেন অপূর্ব। তবে হিচকির সমস্যা এখনো পুরোপুরি সারেনি। আরও কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে।
এর আগে গত ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন আগে করোনা পজেটিভ রিপোর্ট হাতে পান এই অভিনেতা।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা