ড. জামিলুর রেজা ছিলেন প্রযুক্তি খাতের বটবৃক্ষ: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী
০২ মে ২০২০, ১১:২৯ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের ডিজিটাল প্রযুক্তি খাতের মানুষদের জন্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বটবৃক্ষের মতো। এই খাতের মানুষদের জন্য তিনি ছিলেন আশ্রয়স্থল। তিনি এমন একজন মানুষ যার কোনো খুঁত নেই, তাকে নিয়ে কোনো বিতর্ক নেই এবং তার বিরোধিতা করবে এমন একজনকেও পাওয়া যাবে না। ডিজিটাল প্রযুক্তি খাতের মানুষেরা তাকে আজীবন স্মরণ করবে শ্রদ্ধাভরে।
জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর স্মরণে শনিবার (২ মে) বেসিস আয়োজিত স্মরণসভায় ভিডিও কনফারেন্সিংয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বেসিস উপদেষ্টা আবদুল্লাহ হিল কাফি ও শেখ আবদুল আজিজ, প্রফেসর আবদুল মতিন পাটোয়ারী, বেসিস নেতা এইচ এন করিম, সাবেক সচিব ফয়সাল আহমেদ চৌধুরী এবং ড. মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ জুম ভিডিও কনফারেন্সিংয়ে সংযুক্ত থেকে ড. জামিলুর রেজার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার নব্বইয়ের দশকের শেষ দিকে দেশে কম্পিউটার বিপ্লবে জেআরসি কমিটির আহ্বায়ক হিসেবে জামিলুর রেজার অবদান তুলে ধরে বলেন, দেশের মানুষের কাছে কম্পিউটার সহজলভ্য করতে এবং ডিজিটাল প্রযুক্তি বিকাশে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তার সাথে এই কমিটিসহ অনেক নীতিনির্ধারণী অসংখ্য কর্মকাণ্ডে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু