সূর্যও লকডাউনে গেছে, আসতে পারে ভয়াবহ দুর্যোগ: বলছেন বিজ্ঞানীরা
১৭ মে ২০২০, ০৫:৫৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
করোনার এই দুঃসময়ে অর্ধেক পৃথিবীর মানুষ রয়েছেন লকডাউনে। আর এর মধ্যেই খারাপ খবর শোনালেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, সূর্যও লকডাউনে গেছে। এই কারণে শীতল আবহাওয়া, ভূমিকম্প এবং দুর্ভিক্ষের মতো ভয়াবহ দুর্যোগ আসতে পারে। বর্তমানে সূর্য ‘সোলার মিনিমাম’ পরিস্থিতিতে রয়েছে। ফলে পৃথিবীতে সূর্যের স্বাভাবিক সময়ে সরবরাহ করা তাপমাত্রা অনেক কমে গেছে। সূর্যের কার্যকলাপ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
জ্যোতির্বিজ্ঞানী ড. টনি ফিলিপস বলেন, সূর্য ‘সোলার মিনিমাম’ পরিস্থিতিতে রয়েছে। এটি অত্যন্ত গভীর। সানস্পট গণনা থেকে বোঝা যাচ্ছে এটি বিগত শতাব্দীর সবচেয়ে গভীরতম অবস্থানে রয়েছে। সূর্যের চৌম্বকীয় শক্তি দুর্বল হয়ে পড়েছে। এতে সৌরজগতে অতিরিক্ত মহাজাগতিক রশ্মি প্রবেশ করতে পারে। সৌরজগতে অতিরিক্ত মহাজাগতিক রশ্মি প্রবেশ করলে নভোচারী ও মেরুঅঞ্চলের জন্য তা হবে বিপজ্জনক। এছাড়া এটি পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলের বৈদ্যুতিক-রসায়নকে প্রভাবিত করে এবং বজ্রপাতও বাড়াবে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা ধারণা করছেন, সূর্যের এই লকডাউনে যাওয়ার ঘটনায় ‘ডাল্টন মিনিমাম’র পুনরাবৃত্তি হতে পারে। ওই ঘটনা ঘটেছিল ১৭৯০ ও ১৮৩০ সালের মধ্যে। তখন সূর্যের মিনিমাম সোলারের কারণে তীব্র শীতের মুখে পড়েছিল পৃথিবী। এছাড়া ফসলের ভয়াবহ ক্ষতি, দুর্ভিক্ষ এবং শক্তিশালী আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা ছিল তখন।
ওই ঘটনার ফলে ১৮১৫ সালের ১০ এপ্রিল ইন্দোনেশিয়ার তামবোরা পর্বতশৃঙ্গে দুই হাজার বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল। সেই অগ্নুৎপাতে মুহূর্তেই অন্তত ৭১ হাজার মানুষ মার যান। ১৮১৬ সালে বিশ্বের অনেক দেশে গ্রীষ্মকালই দেখা যায়নি। এমনকি জুলাইয়ের গরমের দিনও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে তখন তুষারপাত হয়। তখন ওই সালটির নাম দেওয়া হয়েছিল ‘এইটিন হান্ড্রেড অ্যান্ড ফ্রজ টু ডেথ’। (সূত্র: নিউইয়র্ক পোস্ট)
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি