করোনাভাইরাস মোকাবেলায় ৫০৫৪ জন নার্স নিয়োগ
০৭ মে ২০২০, ১১:৪৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতালগুলোতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে পদায়নের জন্য ৫ হাজার ৫৪ জন নার্সকে সাময়িকভাবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাদের সবাইকে আগামী ১৩ মের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নিয়োগের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর ২ হাজার চিকিৎসক এবং ৬ হাজার নার্স নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট সুপারিশকৃত নার্সের তালিকা থেকে আজ এই ৫০৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করা হল। আগামী ১২ মে'র মধ্যেই ২ হাজার চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের নার্স নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে সিনিয়র স্টাফ নার্স পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর দশম গ্রেডে ১৬ হাজার টাকা-৩৮৬৪০ বেতনক্রমে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হল।
নার্সদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু শর্তও দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এসব শর্তের মধ্যে রয়েছে:
(১). প্রার্থীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীরা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হলে নিয়োগ বাতিল হবে।
(২). বাংলাদেশের নাগরিক নন এমন কাউকে বিয়ে করা যাবে না বা তাদের বিয়ে করতেও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যাবে না।
(৩). সাময়িক নিয়োগের পর স্বাস্থ্য পরীক্ষা হবে। তাতে অনুত্তীর্ণ হলে বা সে পরীক্ষায় অনুপস্থিত থাকলেও নিয়োগ বাতিল হবে।
(৪). উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দাখিল করা প্রতিবেদন সন্তোষজন না হলে প্রার্থিতা বাতিল হবে।
(৫). সাময়িক নিয়োগ পাওয়া প্রার্থীদের দুই বছরকাল শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। সরকার চাইলে শিক্ষানবিশকাল আরও বাড়াতে পারে। শিক্ষানবিশকালে কোনো কারণে চাকরিতে অনুপযোগী বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই ও পিএসসির পরামর্শ ব্যতিরেকেই তাকে অপসারণ করতে পারবে।
(৬). শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত হলে তাকে চাকরিতে স্থায়ীকরণ করা হবে।
(৭). ১৩ মে তারিখের মধ্যে কাজে যোগ না দিলে ধরে নেওয়া হবে প্রার্থী এ চাকরিতে সম্মত নন। তার সাময়িক নিয়োগও তখন বাতিল হয়ে যাবে।
(৮). প্রার্থীকে একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন জুডিসিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে এ মর্মে, যদি শিক্ষানবিশকালে বা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তাহলে শিক্ষানবিশকালে তিনি যে বেতন-ভাতা উত্তোলন করেছেন তা ও তার প্রশিক্ষণের জন্য ব্যয় হওয়া সমুদয় অর্থ তিনি ফেরৎ দিতে বাধ্য থাকবেন।
(৯). প্রার্থীর ইস্তফা সরকার কর্তৃক গৃহীত হওয়ার আগ পর্যন্ত তিনি কাজে অনুপস্থিত থাকতে পারবেন না। যদি অনুপস্থিত থাকেন তবে তার নিকট সরকারের প্রাপ্য সমুদয় অর্থ পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট -১৯৯৩ এর বিধান অনুসারে আদায় করা হবে। সরকারি কর্মচারী বিধিমালা-২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।
(১০). এ চাকরিতে যোগদানের জন্য তিনি কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা পাবেন না।
বিভাগ : চাকরি
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ