মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদানকারিদের প্রশিক্ষণ সমাপ্ত
২৮ এপ্রিল ২০১৯, ০৫:৩৯ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম
সংবাদ বিজ্ঞপ্তি ॥
মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রদানকারিদের দ্বিতীয় ব্যাচের ইউনিভার্সাল ট্রিটমেন্ট কারিকুলাম ৩ ও ৭ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
মাদক নির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন কাজে নিয়োজিত ডাক্তার, কাউন্সেলর, ম্যানেজার এবং সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীদের জন্য ‘কমন কো-অকারিং মেন্টাল এন্ড মেডিকেল ডিজঅর্ডার-এন অভারভিউ ফর এডিকশন প্রফেশনালস” এবং “ক্রাইসিস ইন্টারভেনশন ফর এডিকশন প্রফেশনালস’ -এর উপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। গত ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ এপ্রিল রবিবার পর্যন্ত রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন, হেল্থ সেক্টরের নিজস্ব ভবনের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ পরিচালিত হয়।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রেডেন্টশিয়ালিং এন্ড এডুকেশন অব এডিকশন প্রফেশনালস (আইসিসিই)-ট্রেনিং এন্ড ক্রেডেন্টশিয়ালিং প্রোগ্রামের মাধ্যমে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন এই প্রশিক্ষণের আয়োজন করে। সংশ্লিষ্ট অভিজ্ঞ প্রশিক্ষকগণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এবং পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাডিকশন প্রফেশনাল এবং ক্নিনিকাল সাইকোলজিস্ট মো: আমির হোসেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মাদকাসক্ত ব্যাক্তির চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য কলম্বো প্লানের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রেডেন্টশিয়ালিং এন্ড এডুকেশন অব এডিকশন প্রফেশনালস (আইসিসিই) কর্তৃক বাংলাদেশে এপ্রুভ্ড এডুকেশন প্রভাইডার হিসেবে স্বীকৃতি পায় ঢাকা আহ্ছানিয়া মিশন। এ প্রেক্ষিতে সার্বজনীন চিকিৎসায় ঢাকা আহ্ছানিয়া মিশন প্রশিক্ষণের এই ধারা অব্যাহত রাখবে।
বিভাগ : জীবনযাপন
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ