পবিত্র শবে বরাত ৯ এপ্রিল
২৬ মার্চ ২০২০, ০৭:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম
জীবনযাপন ডেস্ক:
বাংলাদেশের আকাশে বুধবার কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (২৬ মার্চ) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে এবং ৯ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।
সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু: আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ উপ-প্রশাসক (প্রশাসন,ভারপ্রাপ্ত) এস.এম. হুমায়ুন কবির সরকার, ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার হাসান মারুফ, উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুহঃ সাইফুল্লাহ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায়, বৃহস্পতিবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। ৯ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
বিভাগ : জীবনযাপন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা