ঈদ আপডেট: শনিবার নয়, সৌদিতে ঈদ রোববার
২২ মে ২০২০, ১১:৫২ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৭ এএম
জীবনযাপন ডেস্ক:
সৌদি আরবে শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার ৩০টি রোজা পূরণ শেষে আগামী রোববার দেশটিতে উদযাপিত হবে ঈদুল ফিতর। এর আগের নরসিংদী টাইমসে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের বরাতে ‘সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ’ সংবাদ প্রকাশ করে। যা সৌদির আরব নিউজ, গালফ নিউজ এর সংবাদের ভিত্তিতে সঠিক নয়।
সৌদির রাষ্ট্রীয় আদালতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, দেশটিতে রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে। শুক্রবার (২২ মে) সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত রোববার ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে। সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
এদিকে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।
বিভাগ : জীবনযাপন
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ