ঘোড়াশাল পৌরসভার ৭২ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা
২২ নভেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার নিয়মিত ও সর্বোচ্চ ১০০ জন করদাতা পেলেন বিশেষ সম্মানা পুরস্কার। মঙ্গলবার সকালে পৌর অডিটোরিয়ামে ঘোড়াশাল পৌরসভার তৃতীয় নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি ও বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।
এসময় ঘোড়াশাল পৌরসভার ৭২ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৬৯২ টাকার বাজেট ঘোষণা হয়।
পৌর করদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উম্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন।
পৌরমেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহম্মেদ সরকার, সাবেক পৌর মেয়র শরীফুল হক ও পৌর কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে পৌরসভার নির্বাহী কর্মকর্তা তাজেল আহম্মেদ ঘোড়াশাল পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ৭২ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৬৯২ টাকার বাজেট ঘোষণা করেন।
পৌর করদাতাদের মধ্যে পুরস্কার ও বাজেট ঘোষণা অনুষ্ঠানে রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিক, ইমাম, শিক্ষক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর