বেলাবতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, তিনজন গ্রেপ্তার
১৫ নভেম্বর ২০২২, ০৮:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে কিশোরীকে ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ করা হলে রাতেই ধর্ষণে সহায়তাকারী স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রোববার বিকালে উপজেলার নারায়ণপুর বাজারের একটি ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের পাহাড়কান্দি গ্রামের মোঃ খোরশেদ আলম, তার স্ত্রী জুয়েনা আক্তার ওরফে মায়া সরকার ও একই এলাকার মৃত মোসলেহ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৪০)। একই এলাকার ছাদেক মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০) নামের অপর এক আসামী পলাতক রয়েছে।
মামলার বিবরণ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রোববার একটি এমব্রয়ডারি কারখানার ১৫ বছর বয়সী কিশোরী শ্রমিক বান্ধবীর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোঃ খোরশেদ আলমের স্ত্রী জুয়েনা আক্তার ওরফে মায়া সরকার তাকে আরও ভালো কাজের প্রলোভন দেখায়। এসময় ওই কিশোরীকে নারায়ণপুর গরু বাজারের দক্ষিণ পাশে অবস্থিত তার ভাড়া বাসায় নিয়ে যায়। পরে ওই বাসায় কিশোরীকে আটকে রেখে ঘরের দরজা বন্ধ করে জুয়েনা ও তার স্বামী খোরশেদ আলম চলে যায়। এক পর্যায়ে মোহাম্মদ আলী এবং সোহরাব হোসেন (৪০) ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনার পর নির্যাতিতা কিশোরী চিৎকার শুরু করলে জুয়েনা আক্তার তাকে ঘটনাটি কাউকে না জানানোর অনুরোধ করে। পরে ঘটনাটি পার্শ্ববর্তী লোকদের জানালে তারা জুয়েনা ও তার স্বামী খোরশেদ আলমকে আটক করে বেলাব থানায় খবর দেয়। পরে পুলিশ অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক ও কিশোরীকে উদ্ধার করেন। পুলিশী জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেন ওই দম্পত্তি।
এই ঘটনায় ভুক্তভোগীর বাবা অভিযুক্ত মোহাম্মদ আলী, সোহরাব হোসেন, জুয়েনা আক্তার ও তার স্বামী খোরশেদ আলমকে আসামী করে বেলাব থানায় মামলা করেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ বলেন, এই মামলায় ৪ আসামীর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতিতা কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর