বেলাবতে ব্যবসায়ীকে মারধর ও ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
১৪ জানুয়ারি ২০২৩, ০৭:৩০ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে অহিদুজ্জামান অহিদ নামে এক চাল ব্যবসায়ীকে মারধর করে দশ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তারই সৎ ভাই ট্যুরিস্ট পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) শহিদুজ্জামানের বিরুদ্ধে। গত শুক্রবার রাত পৌনে নয়টায় উপজেলার আমলাব বাজারে এই ঘটনা ঘটেছে।
দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী আমলাব বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ।
এ ঘটনায় বিচার চেয়ে শনিবার বিকালে আমলাব বাজারের কয়েকশ ব্যবসায়ী ও এলাকাবাসি মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। ঘটনার দিন রাতেই ব্যবসায়ী অহিদুজ্জামানের বড় ভাই সদর উদ্দীন সেন্টু শহিদুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে বেলাব থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত ব্যবসায়ী অহিদুজ্জামানকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী অহিদুজ্জামান জানান, শুক্রবার রাত পৌনে নয়টায় ব্যবসায়ী অহিদুজ্জামান আমলাব বাজারে তার চালের দোকানে বসে ব্যবসায়িক হিসাব করছিলেন। এ সময় হঠাৎ দোকানে ঢুকে তারই সৎ ভাই পুলিশের এএসআই শহিদুজ্জামান কথা কাটাকাটি শুরু করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুজ্জামান মারধর শুরু করেন বড় ভাই অহিদুজ্জামানকে। এসময় অহিদের ডাক চিৎকারে তার বড় ভাই স্কুল শিক্ষক সদর উদ্দীন সেন্টু এগিয়ে আসলে তাকেও মারধর করে উক্ত এএসআই। খবর পেয়ে রাতেই বেলাব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা আহত ব্যবসায়ী অহিদ মিয়াকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নরসিংদী সদর হাসপাতালে ও সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
অভিযুক্ত পুলিশের সহকারী উপপরিদর্শক মোঃ শহিদুজ্জামানের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি পরে ফোন দিচ্ছি বলে ফোন রেখে দেন। এরপর বারবার ফোন দেয়া হলেও রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঘটনাস্থলে আসা বেলাব থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। দুই ভাইয়ের মধ্যে একটু হাতাহাতি হয়েছে। প্রাথমিকভাবে টাকা নেয়ার সত্যতা পাওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী