বেলাবতে দেশীয় পাইপগান ও কার্তুজসহ দুই ডাকাত গ্রেফতার
১৯ মার্চ ২০২০, ০৫:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি কালিয়ার মোড় এলাকার একটি লটকন বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী একটি পাইপগান,৫ রাউন্ড কার্তুজসহ একটি ছোড়া, দা, চাপাতি ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে খলিল মিয়া পার্শ¦বর্তী রায়পুরা থানার গজারিয়া গ্রামের মৃত আদু মিয়ার ছেলে ও অন্যজন বেলাব থানার ইব্রাহীমপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ হান্নান মিয়া।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে উপজেলার ধুকুন্দি কালিয়ার মোড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির নেয়ার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) মোঃ তারিক রহমানের এর নেতৃত্বে বেলাব থানার উপ পরিদর্শক মীর সোহেল রানা ও মোঃ তারেক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত খলিল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি সহ ১০ টি মামলা আছে। উপ পরিদর্শক মীর সোহেল রানা বাদী হয়ে গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বেলাব থানায় মামলা দায়ের করেছেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফখরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা