বেলাবতে ৩৮ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান
০৬ আগস্ট ২০২০, ১০:১০ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
শেখ আঃ জলিল:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের 'চলো গড়ি বেলাব' গ্রুপের পক্ষ থেকে ৩৮ তম বি,সি,এস এ বেলাব উপজেলা থেকে সুপারিশ প্রাপ্ত হওয়ায় ৮ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে বেলাব উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
৩৮ তম বি,সি,এস বেলাব উপজেলা থেকে সুপারিশ প্রাপ্তদের এসময় ফুল ও ক্রেষ্ট প্রদান করেন গ্রুপের সদস্যরা। বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের সভাপতিত্বে ও গ্রুপের এডমিন প্যানেল সদস্য আতিকুল ইসলাম খোকন ও নাসরিন সুলতানার যৌথ পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শমসের জামান ভূইয়া রিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, চরউজিলাব ইউপি চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান, পাটুলী ইউনিয়ন চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসলেহ উদ্দীন খাঁন সেন্টু, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ আঃ জলিল, গ্রুপের এডমিন প্যানেল সদস্য তানভীর আহম্মেদসহ গ্রুপের সদস্যবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ।
বক্তারা ফেইজবুক গ্রুপ চলো গড়ি বেলাব এর ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা