মাধবদীতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-৪
৩১ আগস্ট ২০১৯, ১০:৩৭ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আওলাদ হোসেন মিঠুন (৩৫) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তার চার সহযোগীকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত ভোররাতে মাধবদী শহরের টাঁটাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন মিঠুন মাধবদী থানার টাঁটাপাড়া মহল্লার জাকির হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিঠুনকে তার সহযোগী সোহেলসহ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়। গতরাতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে নামে গোয়েন্দা পুলিশ। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা মিঠুনের অন্যান্য সহযোগীরা গোয়েন্দা পুলিশের উপর আতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যায়। এতে ডিবি পুলিশের দুই সদস্যসহ আহত হয় সন্ত্রাসী মিঠুন। সহযোগী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত মিঠুনকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় মিঠুনের সহযোগী সন্ত্রাসী হৃদয় (২২), মাইনুল (২৪), মেহেদি হাসান (২৫) কে ২ টি বিদেশী পিস্তল, ১ টি পাইপগান ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। নিহত মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকের ডজন খানেক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা