মনোহরদীতে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু, আহত ১
০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রিসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় তাদের উদ্ধার কাজে সহযোগিতা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন। ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার চরমান্দালিয়া গ্রামের লালু মিয়ার বাড়ীতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মনোহরদীর চরমান্দালিয়া এলাকার হাসিম মিয়ার ছেলে হাসান মিয়া (৩০) এবং একই এলাকার মিন্টু মিয়ার ছেলে মোবারক হোসেন (১৬)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লালু মিয়ার বাড়ীতে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে ভেতরে নামেন তাঁর মেয়ের জামাই রাজমিস্ত্রী হাসান। এ সময় ভেতরে সৃষ্ট বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন তিনি। ভেতর থেকে কোন সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে ভেতরে নামেন প্রতিবেশী ইজিবাইক চালক মোবারক হোসেন। পরে তারও কোন সাড়া না পেয়ে তাদের দুই জনকে উদ্ধার করতে ট্যাংকির ভেতরে নামেন প্রতিবেশী সজিব। তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসীর সহায়তার সেপটিক ট্যাংকির ছাদ ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়। পরে তাদেরেকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোবারক ও হাসানকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আহত সজীবকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলার ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার