গাঁজা সেবনে বাধা দেওয়ায় ইউপি সদস্যের বাড়ি ভাংচুরের অভিযোগ
১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫১ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় এক এক ইউপি সদস্যের বাড়িতে হামলা করে ভাংচুরের অভিযোগ উঠেছে। শনিবার মনোহরদী থানার কাচিকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এসময় অর্ধশতাধিক লোক হামলা চালিয়ে বাড়ির রান্নাঘর, গোয়াল ঘর, একটি মোটরসাইকেল, বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, গত শুক্রবার রাতে তার বাড়ির সাথে রাস্তার পাশ হতে গাঁজা পোড়ার গন্ধ পেলে তিনি তা দেখতে যান। এসময় সেখানে চার যুবককে গাঁজা সেবন করতে দেখেন। মেম্বারের উপস্থিতি টের পেয়ে তিন যুবক পালিয়ে গেলেও আটক হয় একজন। পরে আটক যুবককে তাঁর অভিভাবকদের জিম্মায় দেয়ার সিদ্ধান্ত নেন মেম্বার। কিছুক্ষণের মধ্যেই ২০-২৫ জন লোক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আটক যুবককে নিয়ে যায়।
পরদিন শনিবার সকালে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় মেম্বার প্রাণভয়ে নিজ ঘরের ভিতরে আশ্রয় নেন। হামলাকারীদের তান্ডবে ওই এলাকায় আতংক সৃষ্টি হয়।পরে তারা রান্নাঘরে আগুন দেয়।
ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আমি আতংকের মধ্যে রয়েছি। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান বলেন, গাঁজা খাওয়ার অভিযোগে একটি ছেলেকে আটক করে মেম্বার। সে কারণে ওই ছেলের এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ পেয়েছি। এই ঘটনার পর দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আমরা বিষয়টি সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি