মনোহরদীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
২০ জুলাই ২০২০, ১১:৫৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে এক মৎস্য চাষির পুকুরে কীটনাশক প্রয়োগ করে দেশীয় জাতের প্রায় দুইলাখ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে খিদিরপুর ইউনিয়নের নূর আহমদপুর (টেকপাড়া) গ্রামের সাখাওয়াত হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। দুইদিন ধরে মাছ মরে পুকুরে ভেসে উঠছে। এতে প্রায় দুইলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক।
সাখাওয়াত হোসেন জানান, বাড়ীর পাশে তিন বিঘা জমিতে পুকুর কেটে প্রায় ১০ বছর ধরে তিনি মাছ চাষ করে আসছেন। এক বছর আগে রুই, কাতলা, ব্রিগেড, সিলভারসহ বিভিন্ন প্রকারের ২৫ হাজার মাছের পোনা ছাড়া হয়েছিল তার পুকুরে। কিন্তু দুর্বৃত্তরা শনিবার রাতের আধারে পুকুরে কীটনাশক প্রয়োগ করে। রবিবার সকাল বেলা পুকুরে খাবার দিতে গিয়ে দেখতে পান পুকুরের মাছ ভেসে উঠছে। আজ সোমবারও সারাদিন মাছ মরে ভাসতে দেখা গেছে।
তিনি আরো জানান, পুকুরই ছিল তার একমাত্র সম্বল। মাছ চাষ করে পবিরারের জীবিকা নির্বাহ করেন।
এ ঘটনায় মনোহরদী থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন মাছ চাষি সাখাওয়াত হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ

এই বিভাগের আরও