গণপরিবহন চালুর দাবিতে নরসিংদীতে বিক্ষোভ
১৪ মে ২০২১, ০৩:৩৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্য পরিবহন চালু করাসহ ৫ দফা দাবিতে নরসিংদীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে জেলা শ্রমিক ইউনিয়ন ও আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
শুক্রবার (১৪ মে) দুপুরে নরসিংদী পৌর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এতে বাস চালক ও হেলপারসহ পরিবহন শ্রমিক ও মালিকরা অংশ নেন।
এসময় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা জানান, সরকার লকডাউনের নামে গণ ও পণ্য পরিবহন বাদে সব রকম পরিবহন চালু রেখেছে। এতে নরসিংদী সহ সারাদেশে অর্থ ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন গণপরিবহন শ্রমিকরা। অনতি বিলম্বে সরকার গণপরিবহন চালু করাসহ ৫ দফা দাবি মেনে না নিলে শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃবৃন্দ ৫ দফা দাবি পেশ করেন। এসব দাবির মধ্যে ১) স্বাস্থ্য বিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্যপরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে (২) সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে (৩) সারা দেশে বাস ও ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাউল বিক্রির ব্যবস্থা করতে হবে ৪) গাড়ীর কাগজপত্র নবায়ন জরিমানা ছাড়াই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা ও ৫) মালিকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ৫ হাজার কোটি টাকার প্রনোদনা দিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি এএইচএম জাহাঙ্গীর, জেলা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ অন্যান্যরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা