গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীর গুলিতে শ্রমিক আহত
২৫ নভেম্বর ২০২১, ০৫:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীর গুলিতে বিদ্ধ হয়ে ইটভাটার এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের দোন্দুলপাড়া গ্রামে তাকে গুলি করেন মো. শাহ আলম নামের এক ব্যক্তি। তবে ঠিক কি কারণে তাকে গুলি করা হয়েছে, তা জানা যায়নি।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মানিক মিয়া (২২)। স্থানীয় একটি ইটভাটার শ্রমিক মানিক ওই ইউনিয়নের বৈলান গ্রামের মুনছুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১১টার দিকে দোন্দুলপাড়া গ্রামে ওই শ্রমিককে পায়ে গুলি করার ঘটনা ঘটে। তাকে গুলি করা মো. শাহ আলম (৩৫) নামের ওই ব্যক্তি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামী। গুলি করার পরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত শ্রমিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
মাধবদী থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন জানান, মানিক মিয়া কেন এত রাতে সেখানে গিয়েছিলেন? আর কেনই বা তাকে গুলি করা হল? পূর্ব শত্রুতা নাকি কথা কাটাকাটির জের? সন্ত্রাসী মো. শাহ আলমের সঙ্গে তাঁর কিসের দ্বন্দ্ব? এই প্রশ্নগুলোর উত্তর সে সুস্থ না হওয়া পর্যন্ত জানতে পারছি না।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ আমীরুল হক জানান, বুধবার রাতে মানিক মিয়া নামের একজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, মো. শাহ আলম একজন সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় ফিরে এক শ্রমিককে গুলি করার ঘটনা ঘটিয়েছে। তাকে অস্ত্রসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা