নরসিংদী জেলা কারাগারে হাজতী আসামীর মৃত্যু
১৩ মে ২০২২, ০৯:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা কারাগারে অসুস্থ হয়ে সুমন মিয়া (২৩) নামে এক হাজতী আসামীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকেলে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন জেল সুপার শফিউল আলম।
নিহত সুমন মিয়া সদর উপজেলার চরাঞ্চল বাখন নগর গ্রামের শাজাহান মিয়ার ছেলে। গত বছরের সেপ্টেম্বরে ডাকাতির প্রস্তুতির একটি মামলায় আদালত তাকে জেলে পাঠায়।
জেলা কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ সুমন মিয়ার বুকে ব্যথা শুরু হয়। তখন তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা কারাগারের জেল সুপার শফিউল আলম জানান, নিহত ওই আসামী জেলের বাইরে থাকাকালীন সময়ে মাদকাসক্ত ছিলো। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা