নরসিংদীতে অটিস্টিক শিশুদের মা সমাবেশ অনুষ্ঠিত
১৮ জুন ২০২৩, ০৪:৩৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে লেডিস ক্লাবের সহযোগিতায় অটিস্টিক শিশুদের মায়েদের নিয়ে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্ন ৮ জন শিশুর মাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মা হয়েও সন্তানকে অবহেলা না করে যত্ন দিয়ে গুরুত্বসহ এগিয়ে নেয়ায় এই বিশেষ সম্মাননা স্মারক প্রদান ও শিশুতোষ বই উপহার দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ২৫ জন মাকে সম্মাননা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী লেডিস ক্লাবের সভাপতি ও নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সহধর্মিণী রিফাত আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোস্তফা মনোয়ারের সহধর্মিণী তামান্না আফরিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেহেনা মজুমদার মুক্তি। নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সরকারের পরিচালনায় সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নরসিংদী লেডিস ক্লাবের সভাপতি রিফাত আখতার বলেন, নরসিংদীর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে সবসময় আছি এবং নিজস্ব জমিতে যেন একটি উপযোগী স্কুলের অবকাঠামো তৈরি করা হয় সে বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করবো।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ