নরসিংদীতে মশক নিধনসহ হাড়িধোয়া নদীর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
০২ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
তারুণ্যের উৎসব ২০২৫ এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীতে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করেছে নরসিংদী পৌরসভা ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় ও নরসিংদী বাজার সংলগ্ন হাড়িধোয়া নদী এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।
এসময় জেলা প্রশাসক জানান, নরসিংদী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে শহরতলীর হাড়িধোয়া নদী তীরের ঝোপঝাড় পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশা নিধনে ওষধ স্প্রে করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় শহরতলীর হাড়িধোয়া নদী তীরের বর্জ্য অপসারণ, নদীতে ময়লা আবর্জনা ও কারখানার বর্জ্য ফেলা বন্ধ করা হবে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত হাড়িধোয়া নদী তীরে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানান জেলা প্রশাসক। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় এমন কর্মসূচী শুরু করা হবে বলেও জানান তিনি।

এসময় নরসিংদী পৌরসভার প্রশাসক মৌসুমী সরকার রাখি, সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান সরকার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নূরুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা