নিখোঁজের একদিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
১৬ মার্চ ২০২৫, ১১:২৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নিখোঁজের একদিন পর খাল থেকে রাবেয়া বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে বাড়ির পাশের খাল হতে মরদেহটি উদ্ধার করা হয়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাবেয়া বেগম সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী পশ্চিম পাড়া এলাকার আওয়াল মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাবেয়া বেগম শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে রোববার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী খালে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলোকবালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আমান উল্লাহ আমান বলেন, কীভাবে রাবেয়া বেগমের মৃত্যু হলো, তা এখনো স্পষ্ট নয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি একটি দুর্ঘটনা হতে পারে, তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, "এ ঘটনায় তদন্ত চলছে। পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ