বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সংবিধান বদলাতে হবে এবং এটি আপনার-আমার তথা সাধারণ মানুষের সংবিধান নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ কক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, জনগণের কি কি মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য তা লিখা আছে সংবিধানে। ৭২ সালের এই সংবিধানটি বর্তমান জেনারেশনের সাথে যায় না এবং এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এই সংবিধান ফেলে দেয়ার মতো অবস্থায় আছে। এছাড়া, ছাত্রদের মধ্যে নেতৃত্ব তৈরীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় এই নেতা।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নরসিংদী জেলার আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ অভির সভাপতিত্বে এনসিপি, জাতীয় যুবশক্তি ও বাগছাসের কেন্দ্রীয় ও নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভায়, বাগছাসের নবগঠিত কমিটির নেতাকর্মীরা তাদের পরিচয় তুলে ধরেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা