৬ দাবী পূরণ না হলে কর্মবিরতির ঘোষণা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ৬ দাবী পূরণের আহবান জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখা। মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারী কলেজের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। দাবি পূরণ না হলে কর্মবিরতির ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজ উদ্দিন ভূইয়া ৬ টি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে, ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন ও পেশাভিত্তিক মন্ত্রণালয় চালু করা। এসব দাবী পূরণ না হলে আগামী ০২ অক্টোবরে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। এরপরও যদি দাবী না মেনে নেয়া হয় ১০ অক্টোবর থেকে টানা ৩ দিনের কর্মবিরতির হুশিয়ারি দেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদীর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ নাসিমা আক্তার, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন লাভলুসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের অর্ধশত শিক্ষক।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা