নরসিংদীর দুটি আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, গণফোরামের স্থগিত
০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন জেলার ৫টি আসনের মধ্যে তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। তিন আসনে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম। রোববার (৩ ডিসেম্বর) নরসিংদী-১ (সদর), নরসিংদী-২ (পলাশ) ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থিতা বাছাই করা হয়।
জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, নরসিংদী ১ (সদর) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে মো: আক্তারুজ্জামান নামে ১ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ভোটারের তালিকা থাকলেও ১ শতাংশ পূরণ না করা ও পৌর কর বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে।
নরসিংদী ২ আসনে মোট ৭ জন প্রার্থীর মধ্যে ৭ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে মো. মাসুম মৃধা নামের একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া গণফোরামের মনোনীত প্রার্থী মো: মাহফুজুর রহমানের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষরে গড়মিল থাকায় মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের পদধারী কোন নেতা নন। সোমবার দ্বিতীয় দফায় জেলার বাকী দুটি আসন নরসিংদী ৪ ও ৫ এর মনোনয়নপত্র বাছাই করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা