বিশ্ব শিক্ষক দিবসে নরসিংদীতে সভা ও র্যালি অনুষ্ঠিত
২৭ অক্টোবর ২০১৯, ০৯:১৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রায়পুরা উপজেলা শাখার আয়োজনে ও সিভিল সোসাইটি এডুকেশন ফান্ডের (সিএসইএফ) সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো ‘তরুণ শিক্ষক, শিক্ষকতা পেশায় ভষিষ্যত’।
ভেলানগরস্থ জেলা পরিষদ ভবনে শিক্ষক দিবসের আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, শিক্ষকতা পেশা আর দশটা পেশার চেয়ে আলাদা। শিক্ষকরা সকল প্রভাব থেকে মুক্ত থেকে শ্রেণীকক্ষে পাঠ পরিচালনা করবে। শিক্ষকদের মর্যাদা ছাত্রদের মধ্যে সঞ্চারিত। এই লক্ষ্যে ইউনেস্কোর উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত শিক্ষকের মর্যাদা সংক্রান্ত আন্তঃসরকার সম্মেলনে ১৯৬৬ সালের ৫ অক্টোবর একটি সুপারিশমাল গৃহীত হয়। ওই সব সুপারিশে শিক্ষকের মর্যাদার সামগ্রিক দিক পরিষ্ফুত হয়েছে।অনেক উন্নয়নশীল দেশে এ সুপারিশগুলো বাস্তবায়ন করা হলেও বাংলাদেশে অনেকটাই অধরা রয়ে গেছে। শিক্ষকদের মর্যাদাকে সমুন্নত রাখতে ওই সব সুপারিশ দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি তাঁরা দাবি জানান।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি রায়পুরা উপজেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী ইনডিপেনডেন্ড কলেজের অধ্যক্ষ ও নরসিংদী কলেজ শিক্ষক সমিতির (নকশিস) সভাপতি ড. মশিউর রহমান মৃধা, রায়পুরা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বদরুল আলম, মহাসচিব মো. দেলোয়ার হোসেন কুসুম, মাহাবুবুর রহমান, মাসুদুর রহমান খান প্রমুখ। সভা শেষে একটি র্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি