নরসিংদীতে ২৪ ঘন্টায় ৬১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৪০২
৩০ জুন ২০২০, ০৯:২০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলাজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৪০২ জনে। এছাড়া আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত আইসোলেশনমুক্ত অর্থাৎ সুস্থ হয়েছেন ৮৮৯ জন ব্যক্তি। মঙ্গলবার (৩০ জুন) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন।
সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, গত ২১, ২২ ও ২৩ জুন ওই তিন দিনে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মোট ৩০৮ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইন্সটিটিউট অফ পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। সোমবার (২৯ জুন) রাতে তিন ধাপে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৫১ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, রায়পুরা উপজেলায় ১১ জন, বেলাব উপজেলায় ৯ জন, পলাশ উপজেলায় ৮ জন, শিবপুর উপজেলায় ৩ জন ও মনোহরদী উপজেলায় ২ জন রয়েছেন।
এছাড়া ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় ২৭ ও ২৮ জুন আইসিডিডিআরবিতে পাঠানো ৩১টি নমুনার মধ্যে সদর উপজেলার ৮ জন এবং রায়পুরা ও শিবপুর উপজেলার একজন করে করোনা পজেটিভ হন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ৬৯৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে পরীক্ষা শেষে ৬৭৭২ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে ১৪০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। জেলাজুড়ে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮৯২ জন, শিবপুরে ১২৯ জন, পলাশে ১২০ জন, রায়পুরায় ১০৭ জন, বেলাবতে ৮০ জন ও মনোহরদীতে ৭৪ জন ব্যক্তি রয়েছেন।
এছাড়া বর্তমানে ২৪ জন আক্রান্ত ব্যক্তি কোভিড ডেডিকেটেড ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ৪৫১ জন হোম আইসোলেশনে আছেন। নতুন করে আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ ও হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছে।
এছাড়া আক্রান্ত হিসেবে জেলার তালিকাভুক্ত ৩৪ জন ব্যক্তি মারা গেছেন। তাদের মধ্যে সদর উপজেলার ২২ জন, বেলাব ও রায়পুরা উপজেলায় ৪ জন করে, মনোহরদী উপজেলায় ২ জন এবং পলাশ ও শিবপুর উপজেলায় একজন করে রয়েছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও অন্তত ৪২ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ